২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (১৩ জুন, ২০২৬ ইংরেজি) শনিবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি বন্ধুত্বপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে চিন্তা ভাবনার মাঝেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
বৃষ: গ্রহনক্ষত্রের অনুকূল অবস্থানে শুভ এবং কল্যাণপ্রদ ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং আনন্দপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতার প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। লগ্নি করুন।
মিথুন: নানাপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে হঠাৎ কোনও বিশেষ প্রাপ্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে উৎসাহ এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নিতে বাধা নেই।
কর্কট: অনুকূল গ্রহনক্ষত্রের অবস্থানজনিত কারণে শুভ এবং মঙ্গলজনক ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি অনুকূল। সাংসারিক জীবনে সুখ শান্তি ও ভালোবাসা। নিকটজনদের সঙ্গে আন্তরিকতা প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি। আর্থিক স্থিতি আশাপ্রদ। লগ্নি করুন।
সিংহ: অবস্থাগত নানা কারণে দিনটিতে বন্ধ বিচ্ছেদ বা মিত্র নাশের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বিরত থাকুন।
কন্যা: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে বৈরা ভাবের প্রাবল্য রয়েছে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা ভালো। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসা বাণিজ্যে জটিলতা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি করবেন না।
তুলা: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে বিশেষ কোনও প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে আনন্দ এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা নিবিড় হবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে বৃদ্ধির আশা। লগ্নি করুন।
বৃশ্চিক: বিপরীত পরিস্থিতিগত কারণে বাধা বিঘ্নের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বিরত থাকুন।
ধনু: গ্রহনক্ষত্রের অনুকূল অবস্থানজনিত যোগাযোগে দিনটি অতি শুভ এবং সুফলদায়ক। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে আশা এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতার প্রসার। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। লগ্নি করুন।
মকর: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে উৎসাহ, সুখ এবং শান্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে উন্নতির আশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
কুম্ভ: পরিস্থিতিগত কারণে দিনটিতে সাবধানতা অবলম্বন করে চলা ভালো। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সচেতনতা। সাংসারিক জীবনে সাবধানতা। নিকটজনদের সঙ্গে মানিয়ে চলুন। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতি একপ্রকার। লগ্নিতে বাধা।
মীন: গ্রহনক্ষত্রের অনুকূল অবস্থানজনিত যোগাযোগে শুভ এবং মঙ্গলজনক ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এক প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতার প্রসার। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন।
(বহুবিধ কারণে গ্রহ-নক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে তেমনি অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়)। —– লীলাবতী।
