২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ১০ জুন, বুধবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ১০ জ্যৈষ্ঠ বদি অধিক, ২৪ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৬, সূর্যাস্ত: ৬।১৮
(মলচান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি অধিক), দশমী রাত্রি ৭।৪৯ রেবতীনক্ষত্র শেষরাত্রি ৪।৭ সৌভাগ্যযোগ রাত্রি ১২।৩০ বণিজকরণ দিবা ৮। ২৯ গতে বিষ্টিকরণ রাত্রি ৭।৪৯ গতে ববকরণ। জন্মে: মীনরাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশা, শেষরাত্রি ৪।৭ গতে মেষরাশি ক্ষত্রিয়বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশোত্তরী কেতুর দশা। মৃতে: দোষ নাই। যোগিনী: উত্তরে, রাত্রি ৭।৪৯ গতে অগ্নিকোণে। কালবেলাদি: ৮।১৬ গতে ৯।৫৬ মধ্যে ও ১১।৩৭ গতে ১।১৭ মধ্যে। কালরাত্রি: ২।১৬ গতে ৩। ৩৬ মধ্যে। যাত্রা: শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৮।১৬ গতে যাত্রা নাই, সন্ধ্যা ৬।৩৭ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ৭।৪৯ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ। শুভকর্ম: দিবা ৮।১৬ মধ্যে নামকরণ, নববস্ত্রপরিধান, নবশয্যাসনাদু্যুপভোগ, দেবতাগঠন, ক্রয়বাণিজ্য, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, শাস্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, ধান্যচ্ছেদন, ধান্যস্থাপন, ধান্যবৃদ্ধিদান, কারখানারম্ভ, বাহনক্রয়বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। অমৃতযোগ: দিবা ৭।৪০ গতে ১১।১৪ মধ্যে ও ১।৫৫ গতে ৫।২৯ মধ্যে এবং রাত্রি ৯।৫৫ মধ্যে ও ১২।২ গতে ১।২৭ মধ্যে। শ্রাদ্ধ: দশমীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
