২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ১৩ জুন, শনিবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ১৩ জ্যৈষ্ঠ বদি অধিক, ২৭ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৫, সূর্যাস্ত: ৬।১৯
( মলচান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি অধিক), ত্রয়োদশী দিবা ১।৫৬ কৃত্তিকানক্ষত্র রাত্রি ১২।১৮ সুকর্মযোগ অপরাহ্ন ৪।৩২ বণিজকরণ দিবা ১।৫৬ গতে বিষ্টিকরণ রাত্রি ১২।৪৪ গতে শকুনিকরণ। জন্মে: মেষরাশি ক্ষত্রিয়বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবারিগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশা, দিবা ৭।২৫ গতে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ, রাত্রি ১২।১৮ গতে নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশা। মৃতে: ত্রিপাদদোষ, রাত্রি ১২।১৮ গতে একপাদদোষ। যোগিনী: দক্ষিণে, দিবা ১।৫৬ গতে পশ্চিমে। কালবেলাদি: ৬।৩৬ মধ্যে ও ১।১৮ গতে ২।৫৮ মধ্যে ও ৪।৩৯ গতে ৬।১৯ মধ্যে। কালরাত্রি: ৭।৩৯ মধ্যে ও ৩।৩৬ গতে ৪।৫৫ মধ্যে। যাত্রা: নাই। শুভকর্ম: নাই। বিবিধ: দিবা ১।৫৬ গতে প্রায়শ্চিত্ত নিষেধ ও পুণ্যতরা গঙ্গাস্নান। মাহেন্দ্রযোগ: দিবা ৫।৫৪ মধ্যে ও ৯।২৯ গতে ১২।৮ মধ্যে। অমৃতযোগ: দিবা ৩।৪২ গতে ৬।১৯ মধ্যে এবং রাত্রি ৭।৫ গতে ৭।৪৭ মধ্যে ও ১১।২০ গতে ১।২৮ মধ্যে ও ২।৫৩ গতে ৪।৫৫ মধ্যে। শ্রাদ্ধ: ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন এবং চতুর্দশীর সপিণ্ডন। বিশেষদিন: কবি রজনীকান্ত গুপ্তের তিরোভাব দিবস (১৩ জুন ১৯০০)।
