রাশিফল

Jun 10, 2026


২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (১০ জুন, ২০২৬ ইংরেজি) বুধবার ।
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: ইতিবাচক পরিস্থিতিজনিত কারণে দিনটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে অতিবাহিত হবে । স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা-বাণিজ্য চলনসই। আর্থিক স্থিতি একপ্রকার। লগ্নিতে করতে পারেন।
বৃষ: বিভিন্ন পরিস্থিতিজনিত যোগাযোগে উদ্বেগ ও উৎকণ্ঠা দূর হয়ে আনন্দের বাতাবরণ তৈরি হওয়ার ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে নানা যোগাযোগ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা বজায় থাকবে। ব্যবসা-বাণিজ্য একপ্রকার। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করবেন না।
মিথুন: গ্রহনক্ষত্রের অনুকূল সন্নিবেশে দিনটি অত্যন্ত শুভ। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে উৎসাহ এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সৌহার্দ্য বজায় থাকবে। ব্যবসা-বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি । লগ্নি করুন।
কর্কট: বিবিধ পরিস্থিতিজনিত কারণে দিনটিতে পারিবারিক ক্ষেত্রে শান্তি লাভের শুভ ইঙ্গিত বর্তমান। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলাই ভালো। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা-বাণিজ্য একপ্রকার। আর্থিক স্থিতি চলনসই। লগ্নি করুন অবস্থা বুঝে।
সিংহ: বিভিন্ন পরিস্থিতিগত কারণে দিনটিতে অকারণে ঝামেলায় পড়ে অযথা টাকা খরচ হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যবসা-বাণিজ্যে সামান্য অবনতি। আর্থিক স্থিতি একপ্রকার। লগ্নি না করাই ভালো।
কন্যা: অনুকূল পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটিতে বিত্ত সম্পদ লাভের ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আনন্দ এবং শান্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। ব্যবসা-বাণিজ্যে উদ্যমশীলতা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
তুলা: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে ভয় ভীতির মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবনে সতর্কতা। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসা-বাণিজ্যে বাধা। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নি না করাই ভালো।
বৃশ্চিক: বিবিধ পরিস্থিতিগত দিনটিতে নিন্দা ও অপবাদের মধ্যে পড়বার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি গতানুগতিক। সাংসারিক জীবনে সাহায্য ও সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করতে পারেন।
ধনু: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে শুভাশুভ মিশ্রফল। সাংসারিক জীবনে আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি । লগ্নি করতে পারেন।
মকর: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়ার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি গতানুগতিক। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা ভালো। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির প্রসার। ব্যবসা-বাণিজ্যে বাধা । আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি না করাই ভালো ।
কুম্ভ: নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে দিনটি কাটবার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সাহায্য ও সহযোগিতা। নিকটজনদের সঙ্গে মানিয়ে চলা ভালো। ব্যবসা-বাণিজ্যে উন্নতির আশা। আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা। লগ্নি করুন অবস্থা বুঝে।
মীন: বিপরীত পরিস্থিতিগত কারণে আত্মীয় বা বন্ধুর সঙ্গে বৈরী ভাবের সম্পর্ক গড়ে উঠার আশঙ্কা পরিলক্ষিত হচ্ছে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে নানা জটিলতা। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলা আবশ্যক। ব্যবসা-বাণিজ্য গতানুগতিক। আর্থিক স্থিতি চলনসই। লগ্নি করবেন পরিস্থিতি বুঝে।
(বহুবিধ কারণে গ্রহ-নক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে তেমনি অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়)। —– লীলাবতী।

error: Content is protected !!