ওয়েবডেস্ক। ২৯ মে
স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে। কিন্তু এখনও তেমন রাস্তাঘাট নির্মাণ করা হয়নি পূর্ব ধলাইর মণিয়ারখাল জিপির আনন্দখাল গ্রামে। মণিয়ারখাল বাজার থেকে আনন্দখাল পর্যন্ত একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করা হলেও একটু বৃষ্টিপাতে রাস্তার উপর জল উঠে আসছে। রাস্তার একটি স্থানে সিসি ব্লক ভেঙে মরণফাঁদ তৈরি হয়েছে।
শুক্রবার গ্রামের জনগণ বলেন, সিসি ব্লকের রাস্তা নিচু করে নির্মাণ করার ফলে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। তাঁরা বলেন, বছর খানেক ধরে সিসি ব্লকের রাস্তার একটি অংশ ভেঙে মরণফাঁদ তৈরি হয়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের এতে কোনও হেলদোল নেই। তাঁরা বলেন, রাস্তাটি মণিয়ারখাল থেকে আনন্দখাল হেলথ সাব-সেন্টার পর্যন্ত পৌঁছালেও এখনও গ্রামের অনেকাংশে রাস্তা নির্মাণ করা হয়নি। কাদা মাড়িয়ে জনগণকে যেতে হয় আনন্দখাল বাজারে। রাস্তাঘাটের অভাবে আনন্দখাল গ্রামের প্রায় তিন হাজার জনগণ চরম কষ্ট ভোগ করে চলেছেন বলে এদিন অভিযোগ তোলেন গ্রামের ক্ষুব্ধ জনগণ।

error: Content is protected !!