ওয়েবডেস্ক। ১ জুন
মাদকদ্রব্য বিরোধী অভিযানে ফের একবার সফলতা পেল কাছাড় পুলিশ।কাটিগড়ার কালাইনছড়া থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ হেরোইন। সন্দেহজনক দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
জেলাজুড়ে চলা মাদকদ্রব্য বিরোধী অভিযানে ফের একবার সফতলা পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬নং জাতীয় সড়কের কালাইনছড়ায় অভিযান চালায় পুলিশ। পুরাতন এমভি গেট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে চালানো এই অভিযানের সময় এক বিলাসী গাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ হেরোইন। সূত্র জানায়, অভিযানের সময় বিলাসী ওই গাড়িতে তল্লাশি চালালে হেরোইন ভর্তি ২২ টি সাবানকেস উদ্ধার হয়। এই পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আশিকুর রহমান, ও মোক্তার হোসেন নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু’জনের বাড়ি নঁগাও বলে জানা গেছে।উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য দেড় কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর।
