২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ৫ জুন, শুক্রবার, ২০২৬, সংবৎ ৫ জ্যৈষ্ঠ বদি অধিক, ১৯ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৬, সূর্যাস্ত: ৬।১৬
( মলচান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি অধিক), পঞ্চমী রাত্রি ৯।৪০ শ্রবণানক্ষত্র রাত্রি ২।৫৯ ব্রহ্মযোগ দিবা ৭।৪৯ কৌলবকরণ দিবা ৯।৭ গতে তৈতিলকরণ রাত্রি ৯।৪০ গতে গরকরণ। জন্মে: মকররাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী চন্দ্রের দশা, রাত্রি ২।৫৯ গতে দেবারিগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশা। মৃতে: দোষ নাই। যোগিনী: দক্ষিণে, রাত্রি ৯।৪০ গতে পশ্চিমে। বারবেলাদি: ৮।১৬ গতে ১১।৩৬ মধ্যে। কালরাত্রি: ৮।৫৬ গতে ১০। ১৬ মধ্যে। যাত্রা: নাই। শুভকর্ম: নামকরণ, নবশয্যাসনাদ্যুপভোগ, দেবতাগঠন, ক্রয়বাণিজ্য, পুণ্যাহ, শাস্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, বীজবপন, বৃক্ষাদিরোপণ, ধান্যচ্ছেদন, ধান্যস্থাপন, ধান্যবৃদ্ধিদান, কারখানারম্ভ, বাহনক্রয়বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। মাহেন্দ্রযোগ: দিবা ৫।৫০ গতে ৬।৪২ মধ্যে ও ৯।২৫ গতে ১০।১৯ মধ্যে। অমৃতযোগ: দিবা ১২।৮ গতে ২।৪৯ মধ্যে এবং রাত্রি ৮।৩১ মধ্যে ও ১২।৪৪ গতে ২।৪৯ মধ্যে ও ৩।৩১ গতে ৪।৫৬ মধ্যে। শ্রাদ্ধ: পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন। বিশেষদিন: বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)।
