ওয়েবডেস্ক। ১২ জুন
শিলচর সদর থানার সোনাই রোড নাগাটিলা থেকে ১২৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার অভিযান চালিয়ে পুলিশ সুহানা বেগম লস্কর (৩৮) ও মনোয়ারা বেগম লস্কর (৪১) নামে দুই মহিলা পাচারকারীকে গ্রেফতার করে। তাদের বাড়ি সোনাই দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে৷
পুলিশ তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১০টি সাবানের প্যাকেটে রাখা হেরোইন উদ্ধার করা হয়। এনডিপিএস আইনের বিধান অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়ার পর সেগুলো বাজেয়াপ্ত করা হয়।

error: Content is protected !!