ওয়েবডেস্ক। ১০ জুন
জাতির অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনায় বুধবার ভুবনতীর্থে পুজো দিলেন ধলাইর বিধায়ক অমিয়কান্তি দাস। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে জাতির অগ্রগতি কামনা করতেই এদিন মহাতীর্থ ভুবনে পুষ্পাঞ্জলি নিবেদন করেন তিনি। শুধু তাই নয়, জনকল্যাণের অভিযাত্রাকে আরও গৌরবময় করে তুলতে প্রার্থনা ও শুভকামনায় অংশীদার হতে প্রত্যেকের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার সকাল ন’টায় ভুবন বাবার মন্দিরে উপস্থিত হন বিধায়ক। সঙ্গে ছিলেন ধলাই বিধানসভার বিজেপির তিন মণ্ডল কমিটির বিভিন্ন স্তরের পদাধিকারীরা। প্রণাম ঠুকে আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা। এরপর মন্দির পর্যন্ত পাহাড়ি রাস্তার সড়ক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মন্দিরের রাস্তাটি প্রায় অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। একেবারে মন্দির পর্যন্ত সড়কটি যাতে পুরোপুরি নির্মাণ করা যায়, এর জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ধলাইর বিধায়ক অমিয়কান্তি দাস।
তিনি বলেন, ৫০ শতাংশ রাস্তা অনেক আগেই নির্মিত হয়েছে। বাকি রাস্তা নির্মাণে তৎপর রয়েছেন তিনি। পুরো রাস্তা নির্মাণ হয়ে গেলে ভক্তদের যাতায়াতে আরও সুবিধা হবে। এই বিষয়টি মুখ্যমন্ত্রীর দরবারে তুলে ধরার কথা জানান তিনি।

error: Content is protected !!