ওয়েবডেস্ক। ৭ জুন
উধারবন্দে কৃতী সন্তানদের সংবর্ধনা ও শিক্ষার মূল্যবোধ নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করে মহিতোষ সোম মেমোরিয়াল ভ্যালু অ্যাডুকেশন সেন্টার। রবিবার বেলা ১২টায় উধারবন্দ ছয় মাইলে নবারুণ সংঘে চম্পক দত্তের পৌরোহিত্যে সভা শুরু হয়। সভায় এ বছর উধারবন্দের বাসিন্দা স্নেহাংশু তালুদারের পুত্র স্বর্ণদীপ তালুকদার ও রংপুরের বাসিন্দা ধ্রুবজ্যোতি দেবের কন্যা পায়েল দেবকে মমেন্টো, সংশাপত্র তুলে দেন উধারবন্দের প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম, শালগঙ্গা মর্লি হাইস্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস, মহিতোষ সোম মেমোরিয়াল ভ্যালু অ্যাডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা শরদিন্দু ভট্টাচার্য, উপদেষ্ঠা নির্মলকান্তি রায় সহ অন্য অতিথিরা।
পরে শিক্ষার মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, মূল্যবোধের শিক্ষা স্কুল থেকে দেওয়া হয় তবে অভিভাবকদেরও এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। যার মূল্যবোধ শিক্ষা থাকবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোম বলেন, সকলের মধ্যেই প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, সমাজে মূল্যবোধ শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে ভ্যালু অ্যাডুকেশন সেন্টার। আগামীদিনে এই প্রয়াসকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় তার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভার সভাপতি চম্পক দত্ত, শিক্ষাবিদ বিমল রঞ্জন বিশ্বাস, সুনীল নন্দী, কুমুদ রঞ্জন পালচৌধুরী, দেবাশিস লোহার, জয়ন্ত কুমার দাস, সেন্টারের উপদেষ্টা নির্মল কান্তি রায় প্রমুখ। এদিন উধারবন্দের মেয়ে পিনাক্সী পালের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিজন ভট্টাচার্য।

error: Content is protected !!