ওয়েবডেস্ক। ৭ জুন
ধলাই বিধানসভা কেন্দ্রের পালই-দার্বি-বড়জালেঙ্গা পূর্ত সড়কের তারানাথপুর অংশে গত তিন মাস থেকে জলমগ্ন রয়েছে। গত কয়েক দিন ধরে এই স্থানে জল আরও বেড়েছে। রাস্তার উপর কোমর জল উঠে একেবারে টইটুম্বুর। রাস্তার উপর প্রায় হাঁটুজল থাকায় জনগণের চলাচল বন্ধ হয়ে গেছে। এনিয়ে মানুষের অসন্তোষ বেড়ে চললেও জনপ্রতিনিধিদের কোনও মাথাব্যথা নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বড়জালেঙ্গা ব্লক কার্যালয়ে জনগণ স্মারকলিপি প্রদান করেছেন কিন্তু কোনও কাজ হয়নি। দার্বি এলাকার জনগণ বলেন, ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ভোট আদায় করে নিয়ে যান। কিন্তু কাজের সময় কারোর দেখা মেলে না বলে ক্ষোভ ঝাড়েন তাঁরা।
