১০ কার্তিক, ১৪৩৩ বাংলা, ২৮ অক্টোবর, বুধবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ২/৩ কার্তিক বদি, ১৬ জমাঃ আউঃ।
সূর্যোদয়: ৫।৪৪, সূর্যাস্ত: ৪।৫৯
( মুখ্য চান্দ্র আশ্বিন ও গৌণচান্দ্র কার্তিক কৃষ্ণপক্ষ হিন্দি কার্তিক বদি), দ্বিতীয়া প্রাতঃ ৬।২৭ পরে তৃতীয়া শেষরাত্রি ৪।২০ কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৪।৫৬ ব্যতীপাতযোগ দিবা ১১।১৬ গরকরণ প্রাতঃ ৬।২৭ গতে বণিজকরণ সন্ধ্যা ৫।২৩ গতে বিষ্টিকরণ শেষরাত্রি ৪।২০ গতে ববকরণ। জন্মে: বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবারিগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশা, সন্ধ্যা ৪।৫৬ গতে নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশা। মৃতে: ত্রিপাদদোষ, প্রাতঃ ৬।২৭ গতে দ্বিপাদদোষ, সন্ধ্যা ৪।৫৬ গতে দোষ নাই। যোগিনী: উত্তরে, প্রাতঃ ৬। ২৭ গতে অগ্নিকোণে, শেষরাত্রি ৪।২০ গতে নৈর্ঋতে। কালবেলাদি: ৮।৩৩ গতে ৯।৫৭ মধ্যে ও ১১।২১ গতে ১২।৪৬ মধ্যে। কালরাত্রি: ২।৩৩ গতে ৪।৮ মধ্যে। যাত্রা: নাই। শুভকর্ম: দীক্ষা। বিবিধ: শেষরাত্রি ৪।২০ গতে চন্দ্রদগ্ধা। অমৃতযোগ: দিবা ৬।৩৮ মধ্যে ও ৭।২১ গতে ৮।৫ মধ্যে ও ১০।১৬ গতে ১২। ২৭ মধ্যে এবং রাত্রি ৫।৪১ গতে ৬।৩৩ মধ্যে ও ৮।১৮ গতে ৩।১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ: দিবা ৬।৩৮ গতে ৭।২১ মধ্যে ও ১।১০ গতে ৩।২১ মধ্যে। শ্রাদ্ধ: তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিণ্ডন। বিশেষদিন: সাহিত্যিক অন্নদাশংকর রায়ের প্রয়াণ দিবস (২৮ অক্টোবর ২০০২) ও ভগিনী নিবেদিতার জন্মদিবস (২৮শে অক্টোবর)।

error: Content is protected !!