ওয়েবডেস্ক। ১২ জুন
তাপাং মণ্ডলের চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার পশ্চিম কচুদরমস্থিত শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর মন্দির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড়খলার নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত থেকে বিধায়কের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তাঁর সামনে তুলে ধরা হয়। বিধায়ক কিশোর নাথ উপস্থিত জনতার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলির দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ তিনি উন্নয়নে সব৴স্তরের জনতার সহযোগিতা চান৷
এদিন অসমদর্শন প্রকল্পের অধীনে উপাসনাস্থল উন্নয়ন কর্মসূচির আওতায় ১০টি মন্দির পরিচালনা কমিটির হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে বকেয়া অনুদানের চেক বিতরণ করা হয়। এই সহায়তা পেয়ে মন্দির কমিটির সদস্যরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল ও জনমুখী শাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসাও করেন৷
এদিন প্রধানমন্ত্রীর কায৴কালের ১২ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। বিধায়কসহ উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের সভাপতি রঞ্জনমোহন সিনহা, এপি সদস্য সুশান্ত মুখার্জি, সমাজসেবী শংকর ঠাকুর, শক্তিকেন্দ্র প্রধান উত্তম দাস, তাপাং মণ্ডলের সাধারণ সম্পাদক মৃণাল দাস, চেংকুড়ি জিপির সদস্য, দলীয় কর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কম৴সূচিকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

error: Content is protected !!