ওয়েবডেস্ক। ২ জুন
ডিমা হাসাও জেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিভাগের বর্তমান অবস্থা নিয়ে মঙ্গলবার ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবলাল গার্লোসার কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সিইএম দেবলাল গার্লোসা। উপস্থিত ছিলেন বিধায়ক রুপালি লাংথাসা, কাউন্সিলের চেয়ারম্যান মোহেত হোজাই সহ যুগ্ম সচিব এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
সভায় ডিমা হাসাও জেলার বর্তমান শিক্ষাব্যবস্থার সামগ্রিক চিত্র পর্যালোচনা করা হয় এবং শিক্ষাখাতে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়গুলোর পরিকাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মসূচি ২০২৫–২৬-এ অসাধারণ সাফল্যের জন্য ডিমা হাসাও জেলাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।
এই সম্মান জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গৃহীত সফল উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এই সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও শিক্ষার উৎকর্ষতা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে একই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান হয়।

error: Content is protected !!