ওয়েবডেস্ক। ২ জুন
উধারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা হীরামণি চৌধুরীর ছেলে ইনতাজুল হোসেন চৌধুরী (১৮)। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পানগ্রাম সার্কল অফিসের পাশে ভিআইপি সড়কে।
জানা গেছে, এদিন সন্ধ্যায় বাইক নিয়ে ইনতাজুল ও তার এক বন্ধু বাড়ি থেকে বের হয়ে পানগ্রাম সার্কল অফিসের সামনে আসার পর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি সড়কে থাকা ছোট একটি সেতুর নিচে পড়ে যায়। তবে ইনতাজুল আহত হলেও তার বন্ধু কোনও ভাবে রক্ষা পায়। পরে স্থানীয়রা ইনতাজুলকে উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলেও উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
