ওয়েবডেস্ক। ৩১ জানুয়ারি
করিমগঞ্জ কলেজের ছাত্ররা ধর্মীয় সুড়সুড়ি ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আফজল হোসেনকে ভিপি পদে জয়ী করেছেন । এই জয় সমাজে ঐক্যের বন্ধনকে আরও মজবুত করবে। শনিবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন শ্রীভূমি জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী। তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভাজনের রাজনীতির জবাব দিয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। এনএসইউআই কলেজে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে । বলেন ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সমাজে বিদ্বেষের সৃষ্টি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রছাত্রীরা এনএসইউআই এর আফজল আহমদকে ভিপি এবং রুচিতা পুরকায়স্থকে জিএস পদে জয়ী করে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন। বলেন, বরাক উপত্যকায় মাতৃভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন করিমগঞ্জের জনগণ। এবার রাজ্যকে ঐক্যবদ্ধ সমাজ গড়ার পথ দেখাবেন এই জেলার জনগণ।
শাহাদাত বলেন সাধারণ সম্পাদক পদে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্থের মেয়ে রুচিতা পুরকাস্থের জয় জেলা কংগ্রেসের ঐক্যবদ্ধ কাজের প্রতিচ্ছবি। সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফল মিলেছে। জানান কলেজ নির্বাচনে কংগ্রেস নেতা সুব্রত দেব, বিশ্বজিৎ ঘোষ, সন্দীপ নন্দী, জাকারিয়া আহমদ, আমিনুর রশিদ চৌধুরি, আহমেদ সাহিল, নীরজ বিশ্বাস, অহিরঞ্জন দে, ধ্রুবজ্যোতি দাস, শুভম দাস, ভিকি কুরি, রাইজ চৌধুরী, রাজন চৌধুরী, সুস্মিত দেব, বিশাল দত্ত সহ অন‍্যরা ছাত্র সংসদ নির্বাচনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন। যার ফল সবাই দেখছেন। বলেন করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। হিন্দু ভোট শুধু বিজেপির বলে যে রেওয়াজ চলছে সেটাকে মিথ্যা প্রমাণিত করেছে এই নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে গৌরব গগৈর নেতৃত্বে সকল সম্প্রদায়ের জনগণের ভোট কংগ্রেসের অনুকূলে পড়বে এবং সরকার গঠনের প্রত‍্যাশা ব‍্যক্ত করেন তিনি ।

error: Content is protected !!