ওয়েবডেক্স। ৩০ সেপ্টেম্বর
অকাল ঝড়তুফানে কাটিগড়ার সিদ্ধেশ্বরে কেএইচ রোডের উপর ভেঙে পড়ল বিশাল তোরণ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সিদ্ধেশ্বর সার্বজনীন দুর্গাপূজা কমিটি কেএইচ রোডের উপর তৈরি করেছিল বিশাল বড় দু’টি আলো ঝলমলে তোরণ। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আসা প্রচণ্ড ঝড়তুফানের ফলে একটি তোরণ রাস্তার উপর ভেঙে পড়ে।এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।কাটিগড়া কালীবাড়ির সামনে রাস্তার উপর গাছও ভেঙে পড়ে।প্রাপ্ত খবর মতে, এই অকাল ঝড়তুফানের ফলে কাটিগড়ার বিভিন্ন এলাকায় বিস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। আর এতে পুরো কালাইন-কাটিগড়া এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। প্রায় ৪০০ গ্রাম বিদ্যুৎহীন বলে জানা গেছে।

error: Content is protected !!