রাশিফল

Jun 14, 2026


৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (১৪ জুন, ২০২৬ ইংরেজি) রবিবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে যশ এবং খ্যাতি লাভের বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং বৈভব। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করুন।
বৃষ: গ্রহনক্ষত্রের অনুকূল অবস্থানজনিত যোগাযোগে শুভ এবং কল্যাণপ্রদ ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি অনুকূল। সাংসারিক জীবনে আনন্দ, সুখ, শান্তি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতা প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি। আর্থিক স্থিতিতে আয় উন্নতি। লগ্নি করতে পারেন।
মিথুন: পরিস্থিতিজনিত নানা কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্য একপ্রকার। আর্থিক স্থিতি চলনসই। লগ্নিতে সাবধানতা।
কর্কট: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে ঝঞ্ঝাট ঝামেলার মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সচেতনতা। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা ভালো। নিকটজনদের সঙ্গে যোগাযোগ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতি একপ্রকার। লগ্নিতে বিরত থাকুন।
সিংহ: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে মেধা এবং প্রতিভার বিকাশ ঘটবার সুযোগ আসবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে আনন্দ ও উৎসাহ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতি আশাপ্রদ। লগ্নিতে বাধা নেই।
কন্যা: নানাপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে নতুন কোনও চুক্তি করবার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি করুন অবস্থা বুঝে।
তুলা: অবস্থাগত নানা কারণে দিনটি তেমন শুভ নয়। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবনে নানা চিন্তা। নিকটজনদের সঙ্গে মানিয়ে চলা ভালো। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নিতে সাবধানতা।
বৃশ্চিক: বহুবিধ পরিস্থিতিগত কারণে ঝঞ্ঝাট ঝামেলার মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বাধা।
ধনু: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে মনের কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আশা, ভরসা এবং আনন্দময় পরিবেশ। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নিতে সাবধানতা।
মকর: গ্রহনক্ষত্রের অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে শুভ এবং মঙ্গলজনক ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতার প্রসার। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। লগ্নি করতে পারেন।
কুম্ভ: অনুকূল গ্রহনক্ষত্রের অবস্থানজনিত যোগাযোগে দিনটি শুভ এবং কল্যাণপ্রদ। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে আনন্দ, সুখ এবং শান্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে আন্তরিকতার প্রসার। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন।
মীন: বহুপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে নানা ধরনের ইতিবাচক যোগাযোগ সৃষ্টি হতে পারে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে শুভাশুভ মিশ্রফল। সাংসারিক জীবনে আশা, ভরসা এবং আনন্দময় পরিবেশ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। ব্যবসা বাণিজ্য আশাপ্রদ। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করুন।
(বহুবিধ কারণে গ্রহ-নক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে তেমনি অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়)। —– লীলাবতী।

error: Content is protected !!