২ আষাঢ়, ১৪৩৩ বাংলা, ১৭ জুন, বুধবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ৩ জ্যৈষ্ঠ সুদি, ১ মহরম।
সূর্যোদয়: ৪।৫৫, সূর্যাস্ত: ৬।২১
( মুখ্য ও গৌণচান্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সুদি), তৃতীয়া রাত্রি ২।০ পুনর্ব্বসুনক্ষত্র অপরাহ্ন ৫।৫৩ ধ্রুবযোগ রাত্রি ১।৪০ তৈতিলকরণ দিবা ৩।৭ গতে গরকরণ রাত্রি ২।০ গতে বণিজকরণ। জন্মে: মিথুনরাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বৃহস্পতির দশা, দিবা ১২।১৫ গতে কর্কটরাশি বিপ্রবর্ণ, অপরাহ্ন ৫।৫৩ গতে বিংশোত্তরী শনির দশা। মৃতে: দ্বিপাদদোষ, অপরাহ্ন ৫।৫৩ গতে দোষ নাই। যোগিনী: অগ্নিকোণে, রাত্রি ২।০ গতে নৈর্ঋতে। কালবেলাদি: ৮।১৭গতে ৯।৫৭ মধ্যে ও ১১।৩৮ গতে ১।১৯ মধ্যে। কালরাত্রি: ২।১৭ গতে ৩।৩৬ মধ্যে। যাত্রা: নাই, অপরাহ্ন ৫।৫৩ গতে যাত্রা শুভ উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ১০।২৪ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, রাত্রি ২।০ গতে মাত্র উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ। শুভকর্ম: সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ অন্নপ্রাশন চূড়াকরণ কর্ণবেধ, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ, নববস্ত্রপরিধান, নবশয্যাসনাদ্যুপভোগ, পুংরত্নধারণ, জলাশয়প্রতিষ্ঠা, দেবতাগঠন , ক্রয়বাণিজ্য, পুণ্যাহ, গ্রহপুজা, শান্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, বীজবপন, ধান্যস্থাপন, ধান্যবৃদ্ধিদান, নবান্ন, যবশ্রাদ্ধ, কারখানারম্ভ, কুমারীনাসিকাবেধ, বাহনক্রয়বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। অমৃতযোগ: দিবা ৭।৪২ গতে ১১।১৫ মধ্যে ও ১।৫৫ গতে ৫।২৯ মধ্যে এবং রাত্রি ৯।৫৫ মধ্যে ও ১২।৩ গতে ১।২৯ মধ্যে। শ্রাদ্ধ: তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
