ওয়েবডেস্ক। ১০ জুন
লক্ষীপুরে গরু পাচার-বিরোধী অভিযান চালিয়ে কুড়িটি গবাদিপশু উদ্ধার করেছেন বজরং দলের সদস্যরা। মঙ্গলবার গুয়াহাটি থেকে ইম্ফলে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা একটি ট্রাক থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়।
বজরং দলের সদস্যরা জানান, বিকেলে পয়লাপুলে সন্দেহজনক একটি ট্রাক দেখতে পেয়ে তাঁরা থামানোর চেষ্টা করেন। তবে চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁরাও বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। অবশেষে অসম-মণিপুর সীমান্তের জিরিঘাটে ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়। সেখানে ওই ট্রাক থেকে কুড়িটি গরু উদ্ধার করা হয়।
পাচারকারীরা গরুগুলোর কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালকসহ তিনজনকে জিরিঘাট পুলিশে সমঝে দেওয়া হয়। পরে পুলিশ গরুগুলোকে গোশালায় পাঠিয়ে পাচারকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গোমাতা রক্ষায় তাঁদের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান বজরং দলের সদস্যরা।

error: Content is protected !!