১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ৩ জুন, বুধবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ৩ জ্যৈষ্ঠ বদি অধিক, ১৭ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৬, সূর্যাস্ত: ৬।১৫
( মলচান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি অধিক),তৃতীয়া রাত্রি ৭।২ পূর্ব্বাষাঢ়ানক্ষত্র রাত্রি ১১।১৪ শুভযোগ দিবা ৭।২০ বণিজকরণ দিবা ৬।৪ গতে বিষ্টিকরণ রাত্রি ৭।২ গতে ববকরণ। জন্মে: ধনুরাশি ক্ষত্রিয়বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী শুক্রের দশা, রাত্রি ১১।১৪ গতে বিংশোত্তরী রবির দশা। মৃতে: দোষ নাই, রাত্রি ১১।১৪ গতে দ্বিপাদদোষ। যোগিনী: অগ্নিকোণে, রাত্রি ৭।২ গতে নৈর্ঋতে। কালবেলাদি: ৮।১৫ গতে ৯।৫৬ মধ্যে ও ১১।৩৫ গতে ১।১৫ মধ্যে। কালরাত্রি: ২।১৬ গতে ৩।৩৬ মধ্যে। যাত্রা: নাই। শুভকর্ম: দিবা ৬।৪ মধ্যে বিক্রয়বাণিজ্য ধান্যচ্ছেদন। বিবিধ: রাত্রি ৭।২ গতে মাসদগ্ধা। অমৃতযোগ: দিবা ৭।৩৮ গতে ১১।১৩ মধ্যে ও ১।৫৪ গতে ৫।২৯ মধ্যে এবং রাত্রি ৯।৫৪ মধ্যে ও ১২।১ গতে ১।২৫ মধ্যে। শ্রাদ্ধ: তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিণ্ডন। বিশেষদিন: শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা।
