১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (৩ জুন, ২০২৬ ইংরেজি) বুধবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: পরিস্থিতিজনিত নানা কারণে দিনটিতে মতভেদ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে মানিয়ে চলা ভালো। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নিতে সাবধানতা।
বৃষ: প্রতিকূল পরিস্থিতিগত কারণে ভয় ভীতির মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সচেতনতা। সাংসারিক জীবনে নানা চিন্তা। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নিতে বাধা।
মিথুন: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি সুখ এবং শান্তিতে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আশা এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
কর্কট: অবস্থাগত নানা কারণে ভ্রমণের মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে নানা যোগাযোগ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। ব্যবসা বাণিজ্য একপ্রকার। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নিতে বাধা নেই।
সিংহ: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটি নানা ধরনের বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবন মতভেদ। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে নানা চিন্তা। আর্থিক স্থিতিতে বাধা। লগ্নিতে বিরত থাকুন।
কন্যা: নানাপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে সুখ এবং শান্তিতে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা। লগ্নি করুন।
তুলা: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি আনন্দ এবং প্রীতিপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে আনন্দ এবং শান্তিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সৌহার্দ প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করুন অবস্থা বুঝে।
বৃশ্চিক: বিবিধ পরিস্থিতিগত কারণে কষ্টকর ভাবে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে সাহায্য ও সহযোগিতা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে বাধা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি করবেন না।
ধনু: পরিস্থিতিগত নানা কারণে দিনটি বাধা বিপত্তির মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবন যথাযথ। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতি মোটামুটি ভালো। লগ্নি করবেন না।
মকর: প্রতিকূল পরিস্থিতিগত কারণে ভয় ভীতির মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থগত পরিস্থিতিতে সচেতনতা। সাংসারিক জীবনে আশা ও ভরসা। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নিতে বাধা।
কুম্ভ: নানাবিধ পরিস্থিতিগত কারণে দিনটিতে অত্যধিক পরিশ্রম হতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবনে সাহায্য ও সহযোগিতা। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা। আর্থিক স্থিতি আশাপ্রদ। লগ্নি করুন অবস্থা বুঝে।
মীন: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে আনন্দময় ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করুন।
(বহুবিধ কারণে গ্রহনক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে, তেমন অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়।) — লীলাবতী
