রাশিফল

Jun 2, 2026


১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (২ জুন, ২০২৬ ইংরেজি) মঙ্গলবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: বিবিধ পরিস্থিতিগত কারণে দিনটিতে কোনও ধরনের দুর্ঘটনা ঘটবার আশঙ্কা দৃষ্ট হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে নানা চিন্তা। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতি চলনসই। লগ্নিতে বিরত থাকুন।
বৃষ: প্রতিকূল পরিস্থিতিগত কারণে কষ্টকর ভাবে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যন্ত্রণা। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নিতে বাধা।
মিথুন: বিভিন্ন প্রকার পরিস্থিতিগত প্রতিকূলতায় দিনটিতে নানা ধরনের দুঃখ ব্যথার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে বহুবিধ বাবা ও বিপত্তি। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি করবেন না।
কর্কট: বিপরীত পরিস্থিতিগত কারণে চিন্তা ভাবনার মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে মানিয়ে চলা ভালো। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সাবধানতা। আর্থিক স্থিতি একপ্রকার। লগ্নি না করাই ভালো।
সিংহ: ইতিবাচক পরিস্থিতিজনিত আনুকূল্যে দিনটি আনন্দপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির আশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন সাবধানে।
কন্যা: গ্রহনক্ষত্রের অনুকূল সন্নিবেশে শুভ এবং মঙ্গলজনক ভাবে অতিবাহিত হবে দিনটি। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্টি। সাংসারিক জীবনে আশা, আনন্দ এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে অন্তরঙ্গতার প্রসার। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন।
তুলা: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে দিনটি তেমন শুভ নয়। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবনে মানিয়ে চলুন। নিকটজনদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো। ব্যবসা বাণিজ্যে বাধা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বিরত থাকুন।
বৃশ্চিক: বিপরীত পরিস্থিতিগত কারণে কষ্টকর ভাবে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে সাহায্য এবং সহায়তা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বাধা।
ধনু: অবস্থাগত নানা কারণে দিনটিতে শারীরিক অসুবিধার সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সচেতনতা আবশ্যক। সাংসারিক জীবন গতানুগতিক। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্য একপ্রকার। আর্থিক স্থিতি চলনসই। লগ্নিতে বিরত থাকুন।
মকর: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি আনন্দপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করতে পারেন।
কুম্ভ: বিভিন্ন প্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আশা, ভরসা এবং বিশ্বাস। নিকটজনদের সঙ্গে সৌহার্দের প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি। লগ্নি করুন।
মীন: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে বিশেষ কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন সাবধানে।
(বহুবিধ কারণে গ্রহনক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে, তেমন অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়।) — লীলাবতী

error: Content is protected !!