রাশিফল

May 30, 2026


১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা (৩০ মে, ২০২৬ ইংরেজি) শনিবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: বিবিধ পরিস্থিতিগত কারণে দিনটিতে দেহে বা মনে আঘাত লাগতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবনে চিন্তা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে নানা যোগাযোগ। আর্থিক স্থিতি চলনসই। লগ্নি করতে পারেন।
বৃষ: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে যশ এবং খ্যাতি লাভের যোগ বর্তমান। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে উৎসাহ এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। ব্যবসা বাণিজ্যে সুযোগ লাভের ইঙ্গিত। আর্থিক স্থিতি চলনসই। লগ্নি করুন অবস্থা বুঝে।
মিথুন: পরিস্থিতিগত নানা কারণে দিনটিতে নানা খাতে অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি একপ্রকার। সাংসারিক জীবনে চিন্তা ভাবনার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ও যোগ রয়েছে। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে আরও মনযোগী হতে হবে। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নিতে বাধা।
কর্কট: পরিস্থিতিজনিত নানা কারণে ভ্রমণ বিষয়ক বিবিধ চিন্তা। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে উৎসাহ এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা। লগ্নি করুন অবস্থা বুঝে।
সিংহ: নানাপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি সুখ এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করুন।
কন্যা: প্রতিকূল পরিস্থিতিগত কারণে আনন্দহীন ভাবে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি সামান্য অবনত। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা ভালো। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে জটিলতা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নিতে বিরত থাকুন।
তুলা: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে বিভিন্ন ধরনের দ্রব্যাদি লাভের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে আনন্দ এবং প্রীতিপূর্ণ পরিবেশ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। ব্যবসা বাণিজ্যে উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
বৃশ্চিক: অবস্থাগত নানা যোগাযোগে উন্নতির বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে উৎসাহ এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে সৌহার্দের প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নিতে বাধা নেই।
ধনু: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে ধন সম্পদ লাভের বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং গঠনমূলক চিন্তা। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করতে পারেন।
মকর: বিরুদ্ধ পরিস্থিতিগত কারণে ঝঞ্ঝাট ঝামেলার মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবনে মানিয়ে চলুন। নিকটজনদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নিতে বিরত থাকুন।
কুম্ভ: বহুবিধ পরিস্থিতিগত কারণে দিনটিতে শান্তির অভাব ঘটতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হতে হবে। সাংসারিক জীবনে নানা বাধা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। ব্যবসা বাণিজ্যে সমস্যা। আর্থিক স্থিতিতে চিন্তা। লগ্নিতে বিরত থাকুন।
মীন: নানাপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে বহু ধরনের সুযোগ লাভের যোগ রয়েছে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে আশা এবং আনন্দ। নিকটজনদের সঙ্গে হৃদ্যতার প্রসার। ব্যবসা বাণিজ্যে নানা যোগাযোগ। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করতে পারেন।
(বহুবিধ কারণে গ্রহনক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে, তেমন অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়।) — লীলাবতী

error: Content is protected !!