১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ৩০ মে, শনিবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ১৪ জ্যৈষ্ঠ সুদি অধিক, ১৩ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৬, সূর্যাস্ত: ৬।১৪
(মলচান্দ্র জ্যৈষ্ঠ শুক্লপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সুদি অধিক), চতুর্দশী দিবা ১১।২১ বিশাখানক্ষত্র দিবা ১।১০ পরিঘযোগ প্রাতঃ ৫।২ বণিজকরণ দিবা ১১।২১ গতে বিষ্টিকরণ রাত্রি ১২।১৬ গতে ববকরণ। জন্মে: তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ দেবারিগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী বৃহস্পতির দশা, দিবা ৬।৩৭ গতে বৃশ্চিকরাশি বিপ্রবর্ণ, দিবা ১।১০ গতে দেবগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশা। মৃতে: ত্রিপাদদোষ, দিবা ১।১০ গতে একপাদদোষ। যোগিনী: পশ্চিমে, দিবা ১১।২১ গতে বায়ুকোণে। কালবেলাদি: ৬।৩৬ মধ্যে ও ১।১৫ গতে ২।৫৪ মধ্যে ও ৪।৩৪ গতে ৬। ১৪ মধ্যে। কালরাত্রি: ৭। ৩৪ মধ্যে ও ৩।৩৬ গতে ৪।৫৬ মধ্যে। যাত্রা: নাই। শুভকর্ম: নাই। বিবিধ: দিবা ১১।২১ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ। পূর্ণিমার নিশিপালন। সায়ংসন্ধ্যা নিষেধ। মাহেন্দ্রযোগ: দিবা ৫।৪৮ মধ্যে ও ৯।২৩ গতে ১২।৪ মধ্যে। অমৃতযোগ: দিবা ৩।৩৮ গতে ৬।১৪ মধ্যে এবং রাত্রি ৭।২ গতে ৭।৪৪ মধ্যে ও ১১।১৬ গতে ১। ২৩ মধ্যে ও ২।৪৭ গতে ৪।৫৬ মধ্যে। শ্রাদ্ধ: পূর্ণিমার সপিণ্ডন।
