যুগশঙ্খ প্রতিবেদন
শিলচর। ১১ আগস্ট
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়লিসিস ইউনিটে রাতে হামলা চালায় কোনও দুষ্কৃতী৷ ইউনিট কক্ষের জানালার কাঁচ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যপক ভাঙচুর চালায়৷ ভেঙে চুরমার করা হয়েছে ইউনিট কক্ষের রোগীর বেড, একাধিক কম্পিউটার সহ আসবাবপত্র ৷ ক্ষতিগ্রস্থ করা হয়েছে ডায়লসিসে ব্যবহৃত সামগ্রী ৷ সোমবার সকলে কর্তব্যে যাওয়া ইউনিটের কর্মীদের নজরে পরে বিষয়টি ৷ সঙ্গে মেডিক্যাল কর্তৃপক্ষকে অৱগত করা হয় ৷ কর্তৃপক্ষের তরফে ঘুংগুর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে ৷পুলিশ তদন্তে নেমেছে ৷
এদিকে, ডায়লিসিসের জন্য যাওয়া রোগীদের মধ্যে হাহাকার লেগেছে ৷
