যুগশঙ্খ প্রতিবেদন
শিলচর। ১০ আগস্ট

শিলচর শহরের পিডব্লিউডি রোড গেস্ট হাউস সংলগ্ন রাস্তায় রবিবার আড়াই কোটি টাকার অবৈধ গাঁজা সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের দল একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে নেশাদ্রব্য গাঁজাগুলো বাজেয়াপ্ত করে। গাড়িতে মোট ৬১ প্যাকেট গাঁজা পাওয়া যায়। যার ওজন ৩০০ কেজি ৬২ গ্রাম। গাড়ি চালক তথা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম প্রদীপ কর। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে গাঁজার এই চালান কাছাড় জেলার শিলচর হয়ে বহি৴রাজ্যে সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃত চালকের। এই চালকের সঙ্গে জড়িত পাচারকারীদের ক্লু বের করতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের মুখে রেখেছে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত চালাবে। সাক্ষীদের উপস্থিতিতে এনডিপিএস আইনের নিয়ম অনুসারে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।