রাশিফল

Jun 17, 2026


২ আষাঢ়, ১৪৩৩ বাংলা (১৭ জুন, ২০২৬ ইংরেজি) বুধবার
(আপনার আজকের দিনটি কেমন যাবে)
মেষ: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি আনন্দপূর্ণ ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং আনন্দময় পরিবেশ। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম। আর্থিক স্থিতি আশাপ্রদ। লগ্নি করুন সাবধানে।
বৃষ: বহুপ্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে নানা ধরণের সুযোগ সুবিধা লাভের যোগ রয়েছে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা। লগ্নি করতে পারেন।
মিথুন: অবস্থাগত নানা যোগাযোগে দিনটি অহংকার এবং গর্বর মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চলা আবশ্যক। নিকটজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নিতে বাধা।
কর্কট: নানাপ্রকার পরিস্থিতিজনিত আনুকূল্যে আনন্দময় ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতি যথাযথ। সাংসারিক জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নিতে বাধা নেই।
সিংহ: বিভিন্ন প্রকার পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে ব্যয় আধিক্যের যোগ রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি মোটামুটি ভালো। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে যোগাযোগ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতি পূর্ববৎ। লগ্নি করুন সাবধানতার সঙ্গে।
কন্যা: প্রতিকূল পরিস্থিতিগত কারণে শারীরিক নানা অসুবিধার মধ্য দিয়ে দিনটি কাটবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সতর্কতা। সাংসারিক জীবনে আশা, বিশ্বাস এবং ভরসা। নিকটজনদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা। আর্থিক স্থিতিতে সাবধানতা। লগ্নি করবেন না।
তুলা: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি আনন্দময় ভাবে অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সুস্থিতি। সাংসারিক জীবনে প্রেম, প্রীতি এবং ভালোবাসা। নিকটজনদের সঙ্গে ঘনিষ্ঠাতা প্রগাঢ় হবে। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির আশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নিতে বাধা নেই।
বৃশ্চিক: বিবিধ পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে অর্থ লাভের বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে নানা যোগাযোগ। নিকটজনদের সঙ্গে সৌহার্দের প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতির আশা। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করতে পারেন।
ধনু: অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে মান সম্মান এবং যশ লাভের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক ভাবে ভালো। সাংসারিক জীবনে উৎসাহ, আনন্দ এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সম্ভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নতুন দিশা। আর্থিক স্থিতিতে অগ্রগতি। লগ্নি করুন।
মকর: পরিস্থিতিজনিত নানা যোগাযোগে কর্তৃত্বপূর্ণ ভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে শুভাশুভ মিশ্রফল। সাংসারিক জীবনে নানা যোগাযোগ। নিকটজনদের সঙ্গে যোগসূত্র বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি। আর্থিক স্থিতিতে অগ্রগতির আশা। লগ্নিতে বাধা নেই।
কুম্ভ: ইতিবাচক পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটিতে যশ এবং খ্যাতি লাভের বিশেষ যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে স্বস্তি। সাংসারিক জীবনে আনন্দ এবং উৎসাহ। নিকটজনদের সঙ্গে সম্প্রীতির প্রসার। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নি করতে পারেন।
মীন: অবস্থাগত নানা কারণে অর্থব্যয় হওয়ার যোগ রয়েছে দিনটিতে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে যত্নবান হওয়া আবশ্যক। সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা। নিকটজনদের সঙ্গে সৌহার্দ বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে নানা সুযোগ। আর্থিক স্থিতিতে উন্নতি। লগ্নিতে বাধা নেই।
(বহুবিধ কারণে গ্রহ-নক্ষত্রের শুভাশুভে ব্যক্তিগত রাশিফলে সামান্য তারতম্য যেমন ঘটে তেমনি অনেক ক্ষেত্রে সামঞ্জস্যও পরিলক্ষিত হয়)। —– লীলাবতী।

error: Content is protected !!