৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা, ১৪ জুন, রবিবার, ২০২৬ ইংরেজি, সংবৎ ১৪ জ্যৈষ্ঠ বদি অধিক, ২৮ জেলহজ্জ।
সূর্যোদয়: ৪।৫৫, সূর্যাস্ত: ৬।২০
(মলচান্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ হিন্দি জ্যৈষ্ঠ বদি অধিক), চতুর্দশী দিবা ১১।৩৩ রোহিণীনক্ষত্র রাত্রি ১০।৪০ ধৃতিযোগ দিবা ১।৩৩ শকুনিকরণ দিবা ১১।৩৩ গতে চতুষ্পাদকরণ রাত্রি ১০।১৯ গতে নাগকরণ। জন্মে: বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রবির ও বিংশোত্তরী চন্দ্রের দশা, রাত্রি ১০।৪০ গতে দেবগণ বিংশোত্তরী মঙ্গলের দশা। মৃতে: একপাদদোষ। যোগিনী: পশ্চিমে, দিবা ১১।৩৩ গতে ঈশানে। বারবেলাদি: ৯।৫৭ গতে ১।১৬ মধ্যে। কালরাত্রি: ১২।৫৭ গতে ২।১৬ মধ্যে। যাত্রা: শুভ পশ্চিমে নিষেধ, দিবা ৭।৫৭ গতে দক্ষিণেও নিষেধ, দিবা ৯।৫৭ গতে যাত্রা নাই, দিবা ১।১৬ গতে পুনঃ যাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ। শুভকর্ম: নাই। বিবিধ: দিবা ১১।৩৩ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ। অমাবস্যার নিশিপালন। সায়ংসন্ধ্যা নিষেধ। মাহেন্দ্রযোগ: দিবা ৪।৩৫ গতে ৫।২৯ মধ্যে। অমৃতযোগ: দিবা ৬।৪৮ গতে ৯।২৮ মধ্যে ও ১২।৮ গতে ২।৪৮ মধ্যে এবং রাত্রি ৭।৪৭ মধ্যে ও ১০।৩৮ গতে ১২।৪৬ মধ্যে। শ্রাদ্ধ: চতুর্দ্দশীর একোদ্দিষ্ট এবং অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিণ্ডন।

error: Content is protected !!