ওয়েবডেস্ক। ১২ জুন
বড়খলার বালাছড়া টোলগেটে অভিযান চালিয়ে অবৈধ ৪৫৮বস্তা সার বাজেয়াপ্ত সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল– ধলাই আদজানপুরের বাবুল হুসেন (২৭) ও সপ্তগ্রামের নূর হুসেন লস্কর(১৯)।
সূত্র মতে, বৃহস্পতিবার রাতে পুলিশ টোলগেটে অভিযান চালিয়ে এএস-১১ ইসি/২২৬১ নম্বরের একটি লরি থেকে ৪৫৮ বস্তা অবৈধ সার বাজেয়াপ্ত করে৷ সেই সঙ্গে ২ যুবককে আটক করতে সক্ষম হয়। টানা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে বড়খলা পুলিশ। শুক্রবার তাদের শিলচর আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ৷

error: Content is protected !!