ওয়েবডেস্ক। ৩১ অগস্ট
দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে রবিবার সকালে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার বিমান এআই২৯১৩ হঠাৎই মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লেগেছে বলে টের পান পাইলট। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করে বন্ধ করে দেওয়া হয় সেই ইঞ্জিনটি। অন্য ইঞ্জিনের সাহায্যে বিমানটি নিরাপদে ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে।
বিমানটি যখন জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছে, তখন বিমানে ছিলেন ৯০ জনেরও বেশি যাত্রী। আতঙ্কের মুহূর্তে পাইলটের দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতায় রক্ষা পান যাত্রীরা। পরে যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানো হয়।
এই ঘটনার পর বিমানটি গ্রাউন্ড করে দেওয়া হয়েছে এবং শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত। প্রশ্ন উঠেছে, বিমান ছাড়ার আগে যান্ত্রিক পরীক্ষায় এই ত্রুটি ধরা পড়েনি কেন? এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে অবহিত করা হয়েছে এবং তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

error: Content is protected !!